মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

কুষ্টিয়ায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত

​ফরিদ আহমেদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের অংশ হিসেবে এক বিশাল ‘কৃষক সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) উপজেলা তথ্য অফিসের আয়োজনে দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান এলাকায় হাসিবুর রহমান মেম্বারের বাড়ির পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে সরাসরি ভিডিও কলের মাধ্যমে যুক্ত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আব্দুল জলিল। তিনি তার বক্তব্যে সরকারের কৃষি ও কৃষক-বান্ধব নীতি এবং নির্বাচনি ইশতেহারের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব অনিন্দ্য গুহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা সিনিয়র তথ্য অফিসার জনাব মোঃ আমিনুল ইসলাম এবং দৌলতপুর উপজেলা কৃষি অফিসার জনাব রেহানা পারভীন।

​সমাবেশে বক্তারা সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে আধুনিক ও স্মার্ট কৃষিব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। উপজেলা কৃষি অফিসার কৃষকদের আধুনিক চাষাবাদ পদ্ধতি, সরকারি প্রণোদনা এবং বিভিন্ন সুযোগ-সুবিধার কথা জানান। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাঠপর্যায়ে সরকারের এই উন্নয়ন ও প্রচার কার্যক্রম সফল করতে সবার সহযোগিতা কামনা করেন।

​উক্ত কৃষক সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষি ব্লগের কর্মকর্তা-কর্মচারী এবং মথুরাপুর ইউনিয়নের বিপুলসংখ্যক প্রান্তিক ও আদর্শ কৃষক উপস্থিত ছিলেন। সরকারের এই প্রচার কার্যক্রম ও সমাবেশকে স্বাগত জানিয়েছেন স্থানীয় কৃষিজীবী মানুষ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com