মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

কালীগঞ্জে ৬ কেজি গাঁজা ও একশ বোতল ফেন্সসিডিলহ তিনজন আটক

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের কালীগঞ্জে পৃথক অভিযানে ৬ কেজি গাঁজা ও ১শ বোতল ফেন্সিডিলসহ মোঃ জাকির হোসেন (২২), মোঃ নাগর আলী ড্রাইভার (২৭) ও মোঃ তারা মিয়া ওরফে বেলাল (৩৮) নামে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহার করা একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

সোমবার (১৫ জুন) বেলা ১২টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের তেতুলতলা মোড় ও কাকিনা বাজার হইতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নাগর আলী ড্রাইভার টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার রামপুর চতিলা গ্রামের মোঃ আমির আলীর ছেলে, জাকির হোসেন জেলার হাতীবান্ধা উপজেলার উত্তর জাওরানী গ্রামের মোঃ আক্কাস আলীর ছেলে ও তারা মিয়া একই উপজেলার ভেলাগুড়ি গ্রামের মৃত ওমর আলীর ছেলে। এ বিষয়ে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এসআই মোঃ সাইদুর রহমান ও এএসআই মোঃ সাইফুল হোসেনসহ সঙ্গীয় ফোর্স বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দলগ্রাম ইউনিয়নের তেতুলতলা মোড়ে অভিযান চালায়। কিছুক্ষন পর সেখানে সন্দেহমুলক একটি কাভার্ড ভ্যান আসলে সেটি আটকেরর পর তল্লাশী করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়। এসময় কাভার্ড ভ্যানে থাকা নাগর আলী ও তারা মিয়া নামে দুইজনকে আটক করা হয়।

অপরদিকে, উপজেলার কাকিনা বাজারে এসআই মোঃ মাহামুদুন্নবী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ জাকির হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে এক কেজি গাঁজা ও ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় অপর মাদক ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম (৩০) পালিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের সংশ্লিষ্ট মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের পর দুপুরের মধ্যেই আদালতে সোপর্দ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com