বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

কালীগঞ্জে ৫ মামলার পলাতক আসামি জীবননগরে গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ৩টি সাজাপ্রাপ্তসহ মোট ৫টি মামলার পলাতক আসামি দেবব্রত সেন (৩৫) কে গ্রেপ্তার করেছে।

শনিবার ভোর রাতে কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ মো: মাহফুজুর রহমান মিয়ার নেতৃত্বে একদল পুলিশ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করেন। সে কালীগঞ্জ উপজেলার চাপালী গ্রামের স্বপন সেনের ছেলে।

ওসি মাহফুজুর রহমান জানান, দেবব্রত সেনের বিরুদ্ধে ৩টি সাজাসহ মোট ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে। সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। পুলিশ গোপন সংবাদ পেয়ে জীবননগর থেকে তাকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com