শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জে ১০ কেজি কারেন্ট জাল জব্দ॥ তিন হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উপলক্ষে মৎস্য বিষয়ক আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট চালিয়ে ১০ কেজি কারেন্ট জাল জব্দ ও তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) জাকির হোসেন শহরের পুরাতন মাছবাজার সংলগ্নে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় কারেন্ট জাল বিক্রির অপরাধে আড়পাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে উজির আলী (৪৮) কে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইদুর রহমান রেজা জনান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শহরের পুরাতন মাছ বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় উজির আলী নামের ব্যবসায়ীর কাছ থেকে ১০ কেজি কারেন্ট জাল জব্দ করা করে তাকে তিন হাজার টাকা জরিমানা করেন মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্টেট।

মোবাইল কোর্টের ম্যাজিস্টেট জাকির হোসেন জানান, মৎস রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ এর ৫ ধারা মোতাবেক অপরাধ করায় এক জাল ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমান করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০ কেজি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ভস্মিভুত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com