শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জের রায়গ্রামের ট্রাক গ্যারেজ নামকস্থানে সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল সোহান (২২) নামের এক যুবক নিহত হয়েছে।

মঙ্গলবার ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে। সে কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের আব্দুল আজিজের ছেলে।

কালীগঞ্জ থানার পিএসআই হাফিজুর রহমান জানান, রাতে যশোর থেকে মটর সাইকেল যোগে কালীগঞ্জ শহরের দিকে আসছিল আব্দুল্লাহ আল সোহান। পথিমধ্যে কালীগঞ্জের রায়গ্রাম ট্রাক গ্যারেজ এলাকায় আসলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। এতে গুরুতর আহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তিকরা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, সড়ক দুর্ঘটনায় আব্দুল্লাহ আল সোহান নামের এক যুবক নিহত হয়েছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ঝিনাইদহে পাঠানোর প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com