রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

কালীগঞ্জে মাদক সম্রাট ৩টি বিদেশি পিস্তলসহ গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একাধিক মামলার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও বর্তমান ইউপি সদস্য আলোর ছোট ভাই খরেজামাল(৩০)কে তিনটি বিদেশি পিস্তল ও ১শত বোতল ফেন্সিডিলসসহ গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

শনিবার (১৬ নভেম্বর) দিবাগত গভীররাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বাজারে তার নিজস্ব দোকান থেকে তাকে গ্রেফতার করে। আটককৃত মাদক সম্রাট খরেজামাল উপজেলার চন্দ্রপুর গ্রামের তসলিম উদ্দিনের ছেলে। মাদক সম্রাট খরেজামাল চন্দ্রপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য আলোর ছোট ভাই।

স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে হঠাৎ র‌্যাবের কালো দুটো গাড়ী চন্দ্রপুর বাজারে আসে। এসেই চন্দ্রপুর ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য আলোর ছোট ভাই মাদক সম্রাট খরেজামালের দোকানে অভিযান চালায়। ওই সময় র‌্যাব-১৩ সদস্যদের দেখে বর্তমান ইউপি সদস্য ও আলোচিত মাদক সম্রাট আলো সু-কৌশলে দোকান থেকে সরে যায়। পরে র‌্যাব সদস্যরা অভিযান চালালে তিনটি বিদেশি পিস্তলসহ ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এসময় র‌্যাব-১৩ মাদক সম্রাট খরেজামাল গ্রেফতার করে। র‌্যাব-১৩ সদস্যরা জানান, প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের তথ্য নিশ্চিত করা হবে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাত সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছে জানতে পেরেছি র‌্যাব সদস্যরা মাদক সম্রাট খরেজামালকে গ্রেফতার করেছে। থানায় এখনো নিয়ে আসা হয় নাই। থানায় আনলেই বিষয়টি জানানো হবে। তিনি আরো জানান, মাদক সম্রাট খরেজামালের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদকের মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com