শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জে বিভিন্ন মামলার ৫ আসামি আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ বিভিন্ন মামলার ৫ আসামিকে আটক করেছে। এদের মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও একজন অন্য মামলার আসামি রয়েছে।

শনিবার রাত থেকে রোববার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

কালীগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামিরা পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত হচেছ, বালিয়াডাঙ্গা গ্রামের মৃত মাহতাব শেখের ছেলে সিরাজুল ইসলাম (৩০), নতুন বাজার ব্রীকফিল্ড এলাকার আব্দুল রাজ্জাক মোল্ল্যার ছেলে সুমন (২২), ফয়লা হাসপাতাল পাড়ার ফরিদ উদ্দীনের ছেলে নাইমূল হক নাঈম (২৩), বলিদাপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মুজিবর রহমান (২৮), এছাড়া অন্য একটি মামলায় ফয়লা গ্রামের আব্দুল মান্নানের ছেলে সাকিব হাসান রকি (২১) নামের এক যুবককে আটক করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ৪ ও অন্য মামলার একজনসহ ৫ জন কে আটক করেছে। এরা দীর্ঘদিন ধরে পালিয়ে ছিল। রোববার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com