বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদরের করুন মৃত্যু হয়েছে।

বুধবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার চলবলা ইউনিয়নের নিথক ডিঙ্গি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা ওই গ্রামের আব্দুল গফুরের ছেলে মফিজুল ইসলাম (২০) ও সাকিল আহমেদ (১৫)।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) সাজ্জাদ হোসেন জানান, বাড়ির পাশে একটি ছোট নালা অতিক্রম করে নিজ বাড়িতে বৈদ্যুতিক লাইনের সংযোগ নিতে দুই ভাই একসঙ্গে কাজ করছিলেন। এসময় অন্য একটি বৈদ্যুতিক লাইনের সাথে সংযোগ ঘটলে বড় ভাই মফিজুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ঠ হয়। এ সময় বড় ভাইকে উদ্ধারের চেষ্টা করে ছোট ভাই সাকিল আহমেদও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই দুই সহদরের মৃত্যু হয়। সন্ধ্যায় স্থানীয়রা তাদের দুই ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com