সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার বারাজান এসসি উচ্চ বিদ্যালয়ের চুরি হওয়া ৯টি ল্যাপটপের মধ্যে ৫টি উদ্ধার করেছে পুলিশ। এ সময় আনোয়ার হোসেন সজীব (২৫) নামে একজনকে গ্রেপ্তার করেন পুলিশ।
মঙ্গলবার (৭ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে প্রেস ব্রিফিংয়ে লালমনিরহাট সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) তাপস সরকার এ তথ্য জানান।
এর আগে বিকেলে উপজেলার কাজীরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সজীব উপজেলার কাজীরহাট এলাকার কুতুবউদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, করোনার কারনে দীর্ঘদিন থেকে উপজেলার চলবলা ইউনিয়নের বারাজান এসসি উচ্চ বিদ্যালয়টি বন্ধ থাকে। আর এরই সুযোগে গত রবিবার (১৭ মে) ভোর রাতে সেহেরী খাওয়ার জন্য বিদ্যালয়ের পাশেই এক বাড়িতে যান ওই বিদ্যালয়ের প্রহরী। ওই সময় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের তালা ভেঙে ১৭টি ল্যাপটপের মধ্যে ৯টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায় চোর। সেহেরী খেয়ে এসেই প্রহরী দেখতে পান ল্যাবের তালা ভেঙে ৯টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এর তিনদিন পর স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার সরকার থানায় একটি মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর পুলিশ দীর্ঘ ২ মাস পর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাজীরহাট এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি ল্যাপটব ও একটি প্রজেক্টরসহ আনোয়ার হোসেন সজীব নামে একজনকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ বলেন, অভিযান চালিয়ে যুকককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনার সাথে আরো জড়িত আছে কিনা তদন্ত করে তাদের গ্রেফতার করা হয়।