শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্পের ঔদ্ধত্যে ফুঁসছে রিয়াদ: ভাঙনের মুখে শত বছরের সউদী-আমেরিকা মৈত্রী! শিক্ষকশূন্যতায় ধুঁকছে কাউখালীর দুই সরকারি বিদ্যালয়: পাঠদান লাটে, সংকটে শিক্ষার্থীরা সংবাদ প্রচারের আগে ‘ফ্যাক্ট-চেকিং’ অপরিহার্য: তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের দাবিতে আজ ১১ দলীয় জোটের বিক্ষোভ হাতীবান্ধায় জমি নিয়ে বিরোধ, চাচার লাঠির আঘাতে ভাতিজার মৃত্যু, গ্রেপ্তার ১ আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল

কালীগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা গুলিবিদ্ধ

লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুমন মিয়া (২৮) নামে এক মাদক বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন।

রোববার (২৩ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার চলবলা ইউনিয়নের চাকলা হল মোড় এলাকায় এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

গুলিবিদ্ধ মাদক বিক্রেতা সুমন মিয়া আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কামারপাড়া গ্রামের ইরমানুল হক মাষ্টারের ছেলে।

কালীগঞ্জ থানার উপ পরিদর্শক(এসআই) বাদল কুমার মন্ডল জানান, মাদকের চালান নিয়ে ভারতীয় সীমান্ত অতিক্রম করে একটি মাদক বিক্রেতা চক্র চলবলা ইউনিয়ন অতিক্রম করছে। এমন খবরে চাকলা হল মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় মাদক বিক্রেতারা পুলিশের ওপর হামলা করলে পুলিশ শর্টগানের চার রাউন্ড গুলি ছোড়ে। এতে সুমনের দুই পায়ে দুইটি গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে আটক করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশ। ঘটনাস্থল থেকে এক শত বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন জানান, মাদক বিক্রতা সুমনের বিরুদ্ধে ১১টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো একটি মামলা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com