শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা এলাকা থেকে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট রবিউল ইসলাম ওরফে নবুল (৪৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে মঙ্গলপৈতা থেকে থানার এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। আটককৃত রবিউল ইসলাম ঝিনাইদহের মহেশপুর থানার পোড়াপাড়া (শ্যামনগর) গ্রামের মৃত চান্দালী ছেলে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জের মঙ্গলপৈতা এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে আটক করা হয় রবিউল ইসলামকে। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩৫বোতল ফেন্সিডিল।

তিনি আরো বলেন, তার বিরুদ্ধে ঝিনাইদহ, কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর ও চৌগাছা থানায় ৮ টি মামলা রয়েছে। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com