সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

কালীগঞ্জে ফেন্সিডিলসহ মাদক কারবারী ‘ঘুগরি দুলাল’ গ্রেফতার

লালমনিরহাট প্রতিনিধি॥

সারাদেশের ন্যায় মাদক বিরোধী জিরো টলারেন্স নীতির আওতায় লালমনিরহাট জেলা পুলিশ সুপারের বিশেষ নির্দেশে ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারী ঘুগরি দুলাল (৩৫) কে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার গোড়ল ইউনিয়নের বলারহাট বাজারের পাশের তার নিজ বাড়ি থেকে ফেন্সিডিলসহ আটক করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারী ঘুগরি দুলাল কালীগঞ্জ থানাধীন গোড়ল ইউনিয়ন এর সেবকদাস গ্রামের আব্দুল কফুর উদ্দিন এর পুত্র বলে থানা পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের দাবি দীর্ঘদিন থেকে ঘুগরি দুলাল মুদি দোকানের পাশাপাশি এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

কালীগঞ্জ থানা সূত্রে আরও জানা গেছে, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেনের নেতৃত্বে উপ পরিদর্শক তুষার চন্দ রায়সহ অফিসার ফোর্স, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদকদ্রব্য উদ্ধার ও চোরাচালান প্রতিরোধ অভিযান ও বিশেষ অভিযান পরিচালনা কওে আসছিল। এরই অংশ হিসেবে ওইদিন দুপুরে গোড়ল ইউনিয়নের বলারহাট বাজারের পাশ্বে মাদক কারবারী দুলাল এর বসতবাড়ির পিছনে বাঁশঝাড়ে ফেন্সিডিল এর একটি চালান হাতবদল হচ্ছে এমন তথ্যর ভিত্তিতে পুলিশ দুলাল এর বসতবাড়ি ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুলাল পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বাঁশঝাড় হতে ২৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে অভিযান পরিচালনাকারী পুলিশের সহঃ উপ পরিদর্শক খাদেমুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, গ্রেফতারকৃত মাদক কারবারী দুলালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com