সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন

কালীগঞ্জে ফেন্সিডিলসহ তিন ভুয়া সাংবাদিক আটক

লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৬ বোতল ফেন্সিডিলসহ সাংবাদিক পরিচয়ধারী তিনজনকে আটক করেছে পুলিশ। এসময় পুলিশ নতুন স্বপ্ন পত্রিকার স্টিকার লাগানো একটি রংপুর হ-১৩-০৬৯২, বাজাজ মোটরসাইকেল জব্দ করে।
বুধবার(২৩ মে) উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রংপুর ধাপ এলাকার মৃত আব্দুল আউয়ালের ছেলে শাহ আলম (৫০), একই এলাকার মৃত এলাহী হোসেনের ছেলে ইসরাঈল হোসেন (২৮) ও মৃত মমতাজ উদ্দিনের ছেলে সফিউল আহসান খোকন (৪৫)।
কালীগঞ্জ থানার এস আই বাদল কুমার মন্ডল ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে উপজেলার দলগ্রাম ইউনিয়নের কালভৈরব বাজারের এলাকায় মোটরসাইকেল যোগে পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করলে তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে তেতুলতলা মোড় থেকে তাদের আটক করে পুলিশ। এ সময় তারা রংপুর থেকে প্রকাশিত দৈনিক নতুন স্বপ্ন নামে একটি পত্রিকার সাংবাদিক বলে পরিচয় দেয়। তাদের কথাবার্তায় মুখ দিয়ে মাদকের গন্ধে বোঝা যায় তারা তিনজনই নেশাগ্রস্ত্র। পরে তাদের শরীর তল্লাসি করে ৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করে কালীগঞ্জ থানায় নিয়ে আসা হয়। তিনি আরও বলেন তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সন্ধ্যার পর তাদের লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com