সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১৫ বোতল ফেন্সিডিলসহ নুর বখত বক্কর(৩৪) নামে এক ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলাসহ গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
শুক্রবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার বালাপাড়া এলাকা থেকে বক্করকে আটক করা হয়। পরে রাতে তাকে জেলহাজতে প্রেরন করা হয়।
আটককৃত বক্কর উপজেলার ওই এলাকার গেন্দুল শেখের পুত্র।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন জানান, বক্কর দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এছাড়া বক্কর মাদক মামলাসহ কয়েকটি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। সে দীর্ঘ দিন থেকে পালিয়ে ছিল। শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ওই এলাকায় পুলিশ অভিযান চালিয়ে বক্করকে ১৫ বোতল ফেন্সিডিলসহ আটক করে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় আরো একটি মামলা দায়ের করে রাতেই তাকে জেলহাজতে প্রেরন করা হয়।