শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জে পোনা মাছ অবমুক্ত করলেন এমপি

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জের নদী, পুকুর ও জলাশয়ে ৫শ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরের আওতায় সোমবার দিনব্যাপী উপজেলা মৎস্য অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নদী,পুকুর ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা জানান, ২০১৯-২০ অর্থ বছরের আওতায় কালীগঞ্জের কালীবাড়ী ঘাটের চিত্রা নদীতে, জামাল ইউনিয়নের বেগবতী নদীতে, মালিয়াট ইউনয়নের তত্ত্বিপুরের গ্রামের বুড়ি ভৌরব নদীতে, রারবাজারের আবাসন পুকুর, আদিবাসী পুকুর, উপজেলা পরিষদ পুকুর, এসিল্যান্ড পুকুরসহ বিভিন্ন মৎসজীবী সমিতির পুকুর ও জলাশয়ে মোট ৫শ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com