শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

কালীগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাটের কালীগঞ্জে একটি পুকুর থেকে রমজান আলী (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস সদস্যরা।

বুধবার (১২ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নের মনিরাবাদ গ্রামের একটি পুকুর থেকে রমজানের মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের মফিজুল ইসলামের ছেলে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার লিডার শামীম আলম জানান, সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে কয়েকজন শিশুসহ খেলছিল রমজান আলী। এ সময় তার খেলনাটি পুকুরে পড়ে গেলে তা উদ্ধার করতে পুকুরে নামে সে। পরে পুকুরের মাঝে গিয়ে ডুবে নিখোঁজ হয় রমজান আলী। সঙ্গীয় শিশুদের তথ্যমতে স্থানীয়রা পানিতে নেমে অনেক চেষ্টা করেও তার সন্ধান মেলাতে ব্যর্থ হয়।

পরে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল ওই পুকুরে তল্লাশী করে শিশু রমজানের মরদেহ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com