শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জে নিখোঁজের ৫ দিন পর মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জে নিখোঁজের পাঁচ দিন পর আল-আমিন (১০) নামে এক মাদরাসা ছাত্রের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুুপুর ২টার দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া গ্রামের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নানের ৫ম তলা বাড়ির পেছনের একটি কচু বাগান থেকে তার লাশ উদ্ধার করে।

সে আড়পাড়া বিশ্বাসপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। গত ৩০ নভেম্বর শনিবার রাতে বাড়ির পাশে আড়পাড়া দরগা এলাকায় ওয়াজ মাহফিল শুনতে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিল।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ।

আল-আমিনের চাচা ফারুক হোসেন জানান, তার ভাইপো আল-আমিন বাড়ির পাশে গত (৩০ নভেম্বর) শনিবার রাত সাড়ে ৮টার দিকে ওয়াজ মাহফিল শুনতে যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার দুপুরে জবাই করা মৃতদেহ পাওয়া যায়। তিনি আরো জানান, আল-আমিন স্থানীয় একটি মাদরাসায় হাফেজী পড়ছিল।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মতলেবুর রহমান জানান, শিশুটি নিখোঁজ হবার পর তার পরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন। বুধবার দুপুরে তার লাশ পুলিশ একটি বাড়ির পেছন থেকে উদ্ধার করে। তবে কি কারনে তাকে এভাবে জবাই করে হত্যা করা হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com