সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন

কালীগঞ্জে ধানের স্লীপ না দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে কৃষক নিহত

লালমনিরহাট প্রতিনিধি।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ধানের স্লীপ না দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুর রহিম (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছে। এসময় আহত হয় আরো ৩ কৃষক।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি বাজারে এ ঘটনা ঘটে। নিহত কৃষক আব্দুর রহিম ওই ইউনিয়নের লোহাকুচি এলাকার তালেব উদ্দিনেব ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন আগে গোড়ল ইউনিয়ন পরিষদের সদস্য মফিজ উদ্দিনের নিকট থোকে সরকারী গুদামে ধান দেয়ার জন্য স্লীপ চেয়ে ব্যর্থ হয় খালেকুজ্জামান মৌসুম। সেই ধানের স্লীপের জের ধরে মফিজ উদ্দিন মেম্বারসহ তার ছোট ভাই আব্দুর রহিম লোহাকুচি বাজারে গেলে তাদের উপর হামলা করে খালেকুজ্জামান মৌসুমের লোকজন। এসময় মফিজ মেম্বারের ভাই আব্দুর রহিম বাধা দিতে এগিয়ে এলে সবাই মিলে তাকে লোহার রড ও লাঠি দিয়ে বেধরক পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চত করে বলেন, আসামীদের ধরতে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com