বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

কালীগঞ্জে তিন চাল ব্যবসায়ীকে জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় চালের বাজারে মূল্য তালিকায় না ঝুলানোর অপরাধে তিন চাল ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মৈত্রেয় ভান্ডার ও ত্রয়ী রাইচ মিলকে ২০ হাজার, সিকদার ট্রেডার্সকে ৫ হাজার ও হাজী রফি উদ্দিন এন্ড সন্সকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে শহরের কালীবাড়ীর পাশে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূপালী সরকার।

সহকারী কমিশনার ভূমি ভূপালী সরকার বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন চালের দোকানে অভিযান চালানো হয়। ব্যবসা প্রতিষ্ঠানে চালের মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হবেয়ছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com