শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:২১ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে রোগীর মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি॥

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সুফিয়া বেগম (৫৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ১০ দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সুফিয়া বেগম কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের বানুড়িয়া গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।

উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হুসাইন সাফায়েত জানান, গত ৪/৫ দিন আগে সুফিয়া বেগম জ্বরে আক্রান্ত হন। সোমবার (২৬ আগস্ট) সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষা নিরীক্ষা করে তার শরীরে ডেঙ্গু পজেটিভ পাওয়া যায়। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালেও তিনি নিজে পায়ে হেটে টয়লেটে যান। সকাল পৌনে ১০ দিকে তিনি হঠাৎ করে মারা যান। মারা যাওয়ার ১৫ মিনিট পরে পরিবারের সদস্যরা তার লাশ নিয়ে গেছেন।

উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৩৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে। এরমধ্যে এখনো তিনজন রোগী ভর্তি রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com