শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রেনের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আবুল কালাম আজাদ (৩৮) নামে এক ব্যবসায়ী নিহত। আহত হয়েছেন তার সাথে থাকা ব্যাংকের এক কর্মকর্তা।
শুক্রবার (১১ জানুয়ারী) রাত ১০টায় রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে একই দিন বিকেলে লালমনিরহাট বুড়িমারী রেলরুটের কালীগঞ্জ উপজেলার কাকিনা কাজিরহাট রেল ক্রোসিং এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী আবুল কালাম আজাদ রংপুরের গংগাচওড়া উপজেলার গজঘন্টা এলাকার আবু বক্করের ছেলে। এ ঘটনায় আহত হন একই এলাকার আব্দুল গফুরের ছেলে কুড়িগ্রামের উলিপুর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার আলীকুজ্জামান টিটু (৪০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামি আন্তঃনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি কাজিরহাট রেলক্রোসিং অতিক্রম করার সময় দ্রুতগতিতে আসা মোটর সাইকেলটি ট্রেনে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে যায়। এ সময় মোটর সাইকেল আরোহী আবুল কালাম আজাদ ও আলীকুজ্জামান টিটু গুরুতর আহত হন।
স্থানীয়রা আশংকাজনক অবস্থায় তাদেরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১০টায় আবুল কালাম আজাদ মারা যায়। আশংকাজনক অবস্থায় আহত আলীকুজ্জামানকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা হয়েছে পাশাপাশি রেল (জিআরপি) থানাকে খবর দেয়া হয়েছে।