বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

কালীগঞ্জে জীবানুনাশক টানেল স্থাপন

ঝিনাইদহ প্রতিনিধি॥

করোনা ভাইরাস প্রতিরোধে ঝিনাইদহের কালীগঞ্জে জীবানুনাশক টানেল স্থাপন করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টার দিকে শহরের মধুগঞ্জ বাজারের জনতা ব্যাংকের সামনে এ টানেলের উদ্বোধন করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের কারিগরী সহায়তায় ও কালীগঞ্জ পৌরসভার ব্যবস্থাপনায় এই জীবনুনাশক টানেল স্থাপন করা হয়।
এখন থেকে এই জীবানুনাশক টানেলের ভিতর দিয়ে প্রবেশ করে মধুগঞ্জ বাজারে আগত মানুষেরা কেনাকাটা করতে পারবে। এই টানেলের মধ্য দিয়ে মানুষ একমুখী যাতায়াত করতে হবে। এ দিয়ে কিছুটা হলেও করোনা ভাইরাস প্রতিরোধ করা সম্ভব হবে।

জীবানুনাশক টানেল উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, ৫৫ পদাতিক ডিভিশনের ৮৮ পদাতিক ব্রিগেডের ২ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে.ক. নাসির উদ্দিন আহমেদ, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com