রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি:: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় মাদক উদ্ধার অভিযানে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জহুরুল ইসলাম (৪২) নামে গুলিবিদ্ধ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুলাই) মধ্যরাতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বোতল কদমতলা মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার মাদক ব্যবসায়ী জহুরুল ইসলাম ওই এলাকার আদুপাড়া লতাবর গ্রামের ইউসুব আলীর ছেলে।
কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মকবুল হোসেন জানান, ৫টি মামলার চিহ্নিত আসামী মাদক ব্যবসায়ী জহুরুল মাদকের চালান পার করছিল। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বোতল কদমতলা এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপর উল্টো আক্রমন করলে পুলিশ জবাব দিতে দুই রাউন্ড শর্ট গানে গুলি ছুড়ে। ডান পায়ে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী জহুরুলকে ৫ কেজি গাঁজা ও ৫৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।
এ সময় মাদক ব্যবসায়ীদের আক্রমনে কালীগঞ্জ থানার উপ পরিদর্শক(এসআই) বিজু মিয়া ও কনস্টবল শফিকুল ইসলাম আহত হয়ে কাড়ীগঞ্জ হাসপাতালে ভর্তি হয়েছেন। গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী জহুরুলকে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও নিশ্চিত করেন ওসি মকবুল হোসেন।