বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

কালীগঞ্জে গর্ভবতী মা ও আহত শ্রমিকদের মাঝে চেক বিতরন

লালমনিরহাট প্রতিনিধিঃঃ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় গর্ভবতী মা ও আহত শ্রমিকদের মাঝে চেক বিতরন করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারী সোমবার দুপুরে কালীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে মদাতী ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের আওতায় শ্রমিক কল্যান ফাউন্ডেশনের তহবিল হইতে এই চেক বিতরন করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন, শ্রম মন্ত্রনালয়ের সহকারী পরিচালক আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাষ্টার, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা হাসিন, মদাতী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদের, প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম।
এ সময় ৫১ জন গর্ভবতী মা ও আহত শ্রমিকদের মাঝে ১৩ লাখ ৪৫ হাজার টাকার চেক বিতরন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনের দায়িত্ব পালন করেন সাংবাদিক হামিদুর রহমান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com