বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

কালীগঞ্জে করোনা জয় করলেন চিকিৎসকসহ ৬জন

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের কালীগঞ্জে করোনা আক্রান্ত মোট ৯ জন রোগীর মধ্যে ৬ জনকে করোনা জয়ী ঘোষণা করেছে ঝিনাইদহ সিভিল সার্জন অফিস। এ উপলক্ষে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে রোববার সকালে করোনা জয়ীদের ফুল ও ফল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

রোববার সকালে উপজেলার ৬ জন করোনা রোগীকে সুস্থ ঘোষণা করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।

করোনা জয়ীদের শুভেচ্ছা জানানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন, আরএমও ডা. সুলতান আহমেদ প্রমুখ।

সুস্থ হওয়া ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুলাহ হিল কাফী, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. রাশেদুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রাজিয়া সুলতানা, মোল্লাডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম, খোশালপুর গ্রামের জালাল উদ্দিন ও রঘুনাথপুর গ্রামের পারুল বেগম। এরমধ্যে মোল্লাডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম প্রথম করোনা রোগী শনাক্ত হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com