সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

কালীগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে একই পরিবারের ৯ সদস্য

লালমনিরহাট প্রতিনিধি॥ লালমনিরহাটের কালীগঞ্জে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে একই পরিবারের ৯ সদস্য গুরুতর অসুস্থ্য অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় এলাকায় এ ঘটনা ঘটে।

কাকিনা ইউপি সদস্য আতাউরজ্জামান (রঞ্জু) এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এরা হলেন, উপজেলার গোপালরায় গ্রামের সেকেন্দার আলীর স্ত্রী আরজিনা বেগম(৩৪), মেয়ে শিউলী(১৭), ছেলে আরিফ(১২) মা কাছালি(৮০), শুশ্বর আব্দুর গফুর(৭০), শ্বাশুরি রেজিয়া খাতুন(৬০), ভাই আব্দুর রহমানের স্ত্রী সামছুরনাহার(৪০) ভাতিজা ফাহিনুর(১০) ও ফারুক(১৩)।

অজ্ঞান পার্টির খপ্পরে পড়া ইমাম আলী জানায়, শনিবার সন্ধ্যায় ধর্ম ছেলের দেয়া খাবার খাওয়ার পর ওই বাড়ির ৯ সদস্য সবাই অজ্ঞান হয়ে পড়ে। পরে ওই বাড়ির অপর এক সদস্য সন্ধ্যায় বাড়ি ফিরে তাদেরকে বিভিন্ন স্থানে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি আরো জানান, অজ্ঞাত লোকটি বাড়ির সর্বস্ব লুট করার উদ্দেশ্যেই হয়তো খাবারে কিছু মিশিয়েছিল বলে ধারণা করছে তারা।

রবিবার সকালে কালীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, বিষয়টি আমার জানা নেই, পরিবার থেকে অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com