বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

কালীগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা রেল লাইনের পাশে থেকে অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবকের ছিন্নবিন্ন মরদেহ উদ্ধার করেছে জিআরপি পুলিশ।

শুক্রবার( ১৯ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কাকিনা শান্তিগঞ্জের রেল ক্রসিংয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে শান্তিগঞ্জের রেল লাইনের পাশ দিয়ে যাওয়ার সময় একটি ছিন্নবিন্ন মরদেহ দেখতে পায় তারা। পরে থানায় খবর দিলে কালীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছিন্নবিচ্ছিন্ন মরদেহটি রেল লাইনে দেখে লালমনিরহাট জি আর পি থানায় খবর দেয়। খবর পেয়ে জিআরপি থানার পুলিশ সকাল সাড়ে ১১টার দিকে মরদেহটি উদ্ধার করে মর্গে নিয়ে যায়।

লালমনিরহাট জিআরপি থানার (ওসি) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, কালীগঞ্জ থানা পুলিশের নিকট থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিন্নবিচ্ছিন্ন লাশটি কোন দুস্কৃতিকারীরা অন্য কোথাও হত্যা করে মরদেহটি রেল লাইনে ফেলে রেখে গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com