শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কালীগঞ্জের এতিম শীতার্তরা পেল কম্বল

ঝিনাইদহ প্রতিনিধি॥

প্রতি বছরের ন্যায় এবারও ঝিনাইদহের কালীগঞ্জে ১৫০ জন গরীব, দুঃস্থ, অসহায় এতিমদের মাঝে কম্বল বিতরণ করেছে রোটারী ক্লাব অব কালীগঞ্জ।

সোমবার বিকেলে রোটারী ক্লাব অব কালীগঞ্জ এবং রোটারী ক্লাব অব ধানমন্ডির যৌথ আয়োজনে স্থানীয় এনজিও সোনার বাংলা ফাউন্ডেশনের ট্রেনিং সেন্টারে এ কম্বল বিতরণ করা হয়।

এ উপলক্ষে রোটারিয়ান নাজমূল হুদা ডিলাক্সের সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রোটারী ক্লাব অব ধানমন্ডির প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুল হক কনক। বিশেষ অতিথি ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি হাসান জাকির।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব কালীগঞ্জের প্রেসিডেন্ট অধ্যক্ষ মশিয়ার রহমান, সেক্রেটারি নাসির আহম্মেদ টুটুল, রোটারিয়ান ওমর ফারুক রাশেদীন, ওবাইদুল হক তুহিন, ফিরোজুল হক, জান্নাতুল ফেরদৌস রূপালী, আবু খালেদ স্বপন প্রমুখ। আলোচনা সভাশেষে ১৫০ জন গরীব, দুঃস্থ অসহায় এতিমদের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com