বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

কার্যালয়ে বসে ওসির ধুমপান, তোলপাড় এলাকায়

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি ॥
ময়মনসিংহের মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের নিজ কার্যালয়ে বসে প্রকাশ্যে ধুমপান করা নিয়ে এলাকায় সমালোচনা ও তোলপাড় সৃষ্টি হয়েছে। রোববার (২০ অক্টোবর) ধুমপানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুক্তাগাছা ও ‘মুক্তাগাছার তাজা খবর’ নামের দুটি পেইজে ওসি কামাল হোসেনের ধুমপানের ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘মুক্তাগাছা থানার ওসি কামাল হোসেন থানায় বসে প্রকাশ্যে ধুমপান’। ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনায় এলাকার সচেতন নাগরিকরা ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে ওসি কামাল হোসেন বলেন, ‘কে বা কারা এই ভিডিও তুলেছে, জানি না। আমি থানায় নতুন যোগদান করেছি। সাংবাদিকসহ অনেকেই পরিচিত হতে আসেন। অনেকে ক্যামেরা অন করে ঢোকেন। ভিডিও কর্ণার থেকে নেওয়া হয়েছে। যেই করুক এ কাজ, আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বিষয়টি সিআইডির সাইবার ক্রাইমে দিয়েছি। তদন্ত করে কম সময়ে বের করা হবে। কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। অনুমতি দিলে মামলা হবে।’

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com