শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

কাবুলের মিলিটারি একাডেমিতে হামলায় ১৫ ক্যাডেট নিহত

আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানের রাজধানী কাবুলের মার্শাল ফাহিম মিলিটারি একাডেমিতে তালেবান বিদ্রোহীদের হামলায় ১৫ ক্যাডেট নিহত হয়েছেন। পাল্টা অভিযানে হামলাকারী তিন বন্দুকধারী নিহত ও একজন আটক হয়েছে। এখনও একাডেমিকে কেন্দ্র করে গোলাগুলি চলছে।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড় হামলা বলে জানিয়েছেন আফগানিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা।

স্থানীয় সময় সোমবার ভোরে কাবুল সিটি সেন্টারের পশ্চিম দিকে অবস্থিত একাডেমিতে এ হামলা চালানো হয়।

হামলাকারীরা একাডেমির ভেতরে প্রবেশ করতে চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় হতাহতের এ ঘটনা ঘটে।

কাবুল পুলিশের মুখপাত্র বাসির মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, হামলাকারীরা রকেট ছুড়ে ও গুলিবর্ষণ করে হামলা চালায়।

প্রত্যক্ষদর্শীরা এএফপিকে বলেন, ভোর ৫টার দিকে তারা মিলিটারি একাডেমিতে বিস্ফোরণ ও গুলিবর্ষণের শব্দ শুনেছেন।

তাৎক্ষণিকভাবে কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে কাবুলে অ্যাম্বুলেন্স হামলা চালিয়ে শতাধিক মানুষকে হত্যার একদিন পর এ হামলা চালানো হল।

কাবুলের এ মিলিটারি একাডেমিতে আফগান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া হয়। এটি বহুদিন ধরেই জঙ্গি সংগঠনগুলোর লক্ষ্যবস্তু ছিল। গত বছরের অক্টোবরেই এ মার্শাল ফাহিম সামরিক একাডেমির বাইরে এক বিস্ফোরণে ১৫ সামরিক ক্যাডেট নিহত হন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com