মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
লালমনিরহাট প্রতিনিধ::
গ্রামীন অবকাঠামো উন্নয়নে গৃহীত প্রকল্পের কাজের গুনগতমান বৃদ্ধিকল্পে লালমনিরহাটের আদিতমারীতে প্রকল্প সংশ্লিষ্টদের দিনব্যাপী প্রশিক্ষনের আয়োজন করা হয়েছে।
সোমবার(১২ মার্চ) সকালে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আসাদুজ্জামান।
এসএনএসসি প্রকল্প ডিডিএম ও উপজেলা প্রশাসনের আয়োজনে ইউপি চেয়ারম্যান, সচিব, পিআইসি মেম্বার ও ট্যাগ অফিসারদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক কর্মশালায় একশত জন প্রশিক্ষনার্থী দিন ব্যাপী প্রশিক্ষন গ্রহন করেন।
ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রনালয়ের অধিনে গ্রামীন উন্নয়নে সরকারী ভাবে গৃহীত বিভিন্ন প্রকল্পের কাজের গুনগতমান বৃদ্ধি কল্পে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহযোগিতায় আদিতমারী উপজেলা মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষন প্রদান করেন মাষ্টার ট্রেইনার জাফর আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মফিজুল ইসলাম।