বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

কাকিয়ার বিল থেকে কারেন্টজালসহ অতিথি পাখি উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নের কাকিয়ার বিল থেকে কারেন্টজাল দিয়ে অতিথি পাখী শিকার করার সময় ৩ টি পাখি উদ্ধার করা হয়েছে। গেল রাতে রামনগর গ্রামের বৃক্ষপ্রেমিক ও সমাজসেবক জহির রায়হান পাখিগুলো উদ্ধার করে।

রোববার সকালে রামনগর গ্রামের মাঠে পাখিগুলো অবমুক্ত করা হয়।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, কুমড়াবাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলাম, সদর উপজেলা বন কর্মকর্তা সিরাজুল ইসলাম, জহির রায়হানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে উদ্ধারকৃত কারেন্টজাল পুড়িয়ে দেওয়া হয়।

জহির রায়হান জানান, রাতের আঁধারে কাকিয়ার বিলে একটি চক্র অতিথি পাখি শিকার করে আসছিল। জাল উদ্ধার করার সময় তাদের কাউকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com