শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন

করোনায় মারা গেলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান বাচ্চু

স্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ফরিদপুরের মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর্জা মনিরুজ্জামান বাচ্চু (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমের ভাতিজা মীর্জা মিলন ও মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল বকু।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দুইটার চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে তিনি মারা যান।

পরিবার সূত্রে জানা যায়, তিনি রোববার (২৫ অক্টোবর) কাশি ও ডায়াবেটিক রোগে অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে তার করোনার নমুনা নিয়ে পরীক্ষা করানো হলে তার পজিটিভ আসে।

তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে রোববার রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে তিনি মারা যান।ডায়াবেটিক ছাড়াও তিনি কিডনি রোগে আক্রান্ত ছিলেন।

মীর্জা মনিরুজ্জামান বাচ্চুর মৃত্যুতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান ও মধুখালী পৌরসভার মেয়র মোরশেদ রহমান লিমন গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com