সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
লালমনিরহাট প্রতিনিধি::
করোনায় আক্রান্ত হয়ে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফেরদৌস আহমেদ মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (২৪ জুন) রাত ৯ টার দিকে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লালমনিরহাটের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মোক্তাদির বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৪ জুন লালমনিরহাটে বিচার কাজ পরিচালনা করে ঢাকায় ফিরে যান তিনি। এরপর অসুস্থ হয়ে পড়লে করোনা ভাইরাস পরীক্ষায় করোনা শনাক্ত হয়। পরে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হন ঢাকার সিএমএইচ হাসপাতালের আইসিইউতে। রক্তে অক্সিজেনের পরিমান ওঠানামা করায় গেল ১৪ জুন থেকে লাইফ সাপোর্টে রাখা হয় তাকে। মাঝে একদিন শারীরিক অবস্থার উন্নতি হলেও বুধবার সন্ধ্যার পর থেকে তার অবস্থার চরম অবনতি হতে থাকে। পরে রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। নিহত ফেরদৌস আহমেদ’র গ্রামের বাড়ি জামালপুর।