শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::
ফরিদপুরের মধুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি জ্বর, গলা ব্যাথা নিয়ে কয়েক দিন অসুস্থ্য হয়ে পড়লে শনিবার ১০ জুলাই মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। র্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্টে তাঁর শরীরে করোন পজেটিভ আসে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুস সালাম জানান, শনিবার কিটের স্বল্পতায় মাত্র তিনটি নমুনা পরীক্ষা করা হয়। র্যাপিড এন্টিজেন টেস্টে মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম ও একজন ব্যাংক কর্মকর্তাসহ ৩ জন করোনা পজেটিভ আসে।
মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম তার করোনা পজেটিভ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকলে নিরাপদে থাকার আহবান জানিয়ে তিনি সকলের কাছে দোয়া কামনা করেন।