রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন

করোনাভাইরাস প্রতিরোধে মধুখালীতে উপজেলা প্রশাসনের জরুরী সভা

শাহজাহান হেলাল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি::

ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথিবী ব্যাপি বৃস্ত্রিত করোনাভাইরাস প্রতিরোধে করনীয় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা সাড়ে ১২টায় উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে করোনাভাইরাস প্রতিরোধে করনীয় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের মধুখালী শাখার সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু, মধুখালী থানার পরিদর্শক মো. আমিনুল ইসলাম, আওয়ামী লীগের মধুখালী শাখার সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. রেজাউল ইসলাম, মাওলানা মাহাবুবুর রহমান, কামালদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাবিবুল বাশার, বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মতিয়ার রহমান খান, জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোল্যা মো.ইসহাক হোসেনসহ প্রমুখ।

উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা মোরশেদা আক্তার মিনা উপজেলা প্রমাসনের বিভিন্ন দপ্তর প্রাধান ও মসজিদের ঈমামগণ উপস্থিত ছিলেন।

সভায় গণসচেতনার লক্ষে লিফলেট বিতরন ঈমামদের মাধ্যমে মসজিদে মসজিদে করোনাভাইরাস সম্পর্কে গণসচেনামূলক বক্তব্য উপাস্থাপনা করে বক্তব্য প্রদান।
সভায় গণসচেতনার উপর জোর দিয়ে সভায় বক্তব্য রাখেন বক্তাগণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com