রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন

কমিউনিটি পুলিশিং সেমিনার অনুষ্ঠিত

শাহাজহান হেলাল, ফরিদপুর জেলা প্রতিনিধি::

ফরিদপুরের বোয়ালমারী থানা কমিউনিটি পুলিশিং ফোরাম ও বোয়ালমারী থানা পুলিশের আয়োজনে এক কমিউনিটি পুলিশিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় থানা সেমিনার কক্ষে অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুলিশিং সেমিনারে বক্তব্য রাখেন প্রফেসর আব্দুর রশিদ, আসাদুজ্জামান মিন্টু, বাবু শ্যামল কুমার সাহা, মো. মিজানুর রহমান মৃধা মিলন, মাসুদুর রহমান মাসুদ, সাংবাদিক কামরুল সিকদার, তৈয়বুর রহমান কিশোর, বিপ্লব আহমেদ প্রমুখ।

সেমিনার শেষে বোয়ালমারী থানা চত্বর পরিস্কার পরিচ্ছন্ন রাখার জন্য কনস্টেবল মোশাররফ হোসেন ও সুপ্রিয় চাকমাকে ক্রেস্ট প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com