শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ওয়াশিংটনে নারী নেত্রীদের সঙ্গে জাইমা রহমানের বৈঠক

যুক্তরাষ্ট্রে নারী নেত্রীদের সঙ্গে জাইমা রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, একুশের কণ্ঠ:: মার্কিন যুক্তরাষ্ট্রে উইমেনস ফেলোশিপ ফাউন্ডেশনের নেত্রী রেবেকা ওয়াগনার ও অন্য সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিশ্ব শান্তি ও সমৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে।

এর আগে, ব্যারিস্টার জাইমা রহমান যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে (জাতীয় প্রার্থনা প্রাতঃরাশ) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যোগ দেন।

গত ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র কংগ্রেসের আনুষ্ঠানিক আমন্ত্রণে রাজধানী ওয়াশিংটন ডিসিতে এই ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকাল ৭টায় দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থিত মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে শুরু হয়ে এই অনুষ্ঠান ৭ ঘণ্টা ধরে চলে। যেখানে বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক, কূটনীতিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমান ছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে ঐতিহ্যবাহী ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com