সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

এ প্লাসে জেলার সেরা লালমনিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়

লালমনিরহাট প্রতিনিধি:
এসএসসি পরীক্ষায় এ প্লাসে জেলার সেরা হয়েছে লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। শতভাগ পাসে এগিয়ে রয়েছে লালমনিরহাট ক্যান্ট পাবলিক স্কুল। ফলাফল ঘোষনার পর পরেই আনন্দ মিছিল করেছে শিক্ষার্থীরা।
রোববার (৬ মে) দুপুরে প্রকাশিত দিনাজপুর শিক্ষা বোর্ডের অধিনে এসএসসি’র ফলাফলে এ তথ্য জানা গেছে।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, লালমনিরহাট সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলমান এসএসসি পরীক্ষায় মোট ২৩১ জন শিক্ষার্থী অংশ নেয়। যার মধ্যে ২২১ জন কৃতকার্য করে এবং ৪৫ জন এ প্লাস নিয়ে জেলার সেরা হওয়ার গৌরব অর্জন করে। লালমনিরহাট ক্যান্ট পাবলিক স্কুলে ৪০ জন শিক্ষার্থী এ প্লাস নিয়ে জেলার দ্বিতীয় অবস্থানে রয়েছে। এ প্রতিষ্ঠানে ৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসের কৃতিত্ব অর্জন করে।
সদ্য জাতীয়করন ভুক্ত হাতিবান্ধা এসএস উচ্চ বিদ্যালয়ে ২৩ জন শিক্ষার্থী এ প্লাস অর্জন করায় তারা জেলার তৃতীয় অবস্থানে রয়েছে। এ প্রতিষ্ঠানে ২১৪ জন পরীক্ষা দিলেও পাস করেছে ১৮৬জন। ২১টি এ প্লাস পেয়ে জেলার চতুর্থ অবস্থানে রয়েছে কালীগঞ্জ কেইউপি উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠানে ১৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৯জন অকৃতকার্য করেছে। ২০টি এ প্লাস নিয়ে সেরা ৫ এ অবস্থান করে নিয়েছে লালমনিরহাট সরকারী উচ্চ বিদ্যালয়। ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে এ প্রতিষ্ঠান থেকে ১৮৪ জন কৃতকার্য হয়।
লালমনিরহাট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(ভারঃ) আজিজ ুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com