সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শাহজাহান হেলাল মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি॥ ফরিদপুরের মধুখালীতে রবিবার ভোরে উপজেলার নওপাড়া ইউনিয়নের মধুপুর গ্রামে দরিদ্র কৃষক রবিউল শেখের ৬৫ শতাংশ জমির আলে লাগানো ধরন্ত ৫৪টি পেঁপে গাছ পূর্ব শত্রুতার জের ধরে কেঁটে দিয়েছে দূর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ ওই কৃষকের পিতার নাম ইউসুফ শেখ (পাচু)।
এ ব্যাপারে ওই কৃষক পার্শ্ববর্তী গোপালপুর গ্রামের আনছার উদ্দিনের দুই ছেলে জাফর মোল্যা ও জাকির মোল্যাকে অভিযুক্ত করে মধুখালী থানায় একটি অভিযোগ দিয়েছেন। রবিউলের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি দাবী করেন।
ক্ষতিগ্রস্থ কৃষক রবিউল বলেন, পূর্বশত্রুতার জের ধরে রবিবার ভোর রাতে পার্শ্ববর্ত্তী আলামপুর গ্রামের আনছার উদ্দিনের দুই ছেলে জাফর মোল্যা ও জাকির মোল্যাকে আমার ক্ষেতের ৫৪টি পেঁপে গাছ গুলো কেঁটে দিয়েছে। বিষয়ে আমি মধুখালী থানায় অভিযোগ দিয়েছি। তবে অভিযুক্তদের সাথে যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মধুখালী থানার এএসআই মিল্টন বালা বলেন ক্ষতিগ্রস্থ ব্যাক্তি মামলা দিলে তদন্তে করে আইনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।