শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
দৌলতপুরে মালচিং পদ্ধতিতে সবজি চাষের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত ১৮ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট: সর্বোচ্চ সেবার প্রতিশ্রুতি ধর্মমন্ত্রীর সংবিধান ‘সংশোধন’ না ‘সংস্কার’: সংসদ উত্তাল, কমিটিতে যাওয়া নিয়ে বিরোধী দলের অনড় অবস্থান আমিরাতে ২৭ মে ঈদুল আজহার সম্ভাবনা: টানা ৬ দিনের ছুটির আমেজ কেরানীগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের বিরুদ্ধে মামলার পাহাড়: বাদ যায়নি মৃত ঘোষিত জীবন্ত শিশুও! ডিপো থেকে অবৈধভাবে আনা জ্বালানি তেল জব্দ জনগণই প্রকৃত মালিক: ‘প্রজাতন্ত্রের সেবক’ হওয়া সাংবিধানিক ও নৈতিক দায়বদ্ধতা পটিয়ায় দক্ষিণেশ্বর কালী মন্দিরে নাচঘর উদ্বোধন ও মহাপ্রসাদ বিতরণ

এমপিওভুক্তির দাবিতে কলেজ শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

লালমনিরহাট প্রতিনিধি॥

লালমনিরহাটের হাতীবান্ধায় নন এমপিওভুক্ত কলেজগুলোকে এমপিওভুক্ত করার দাবী ও শিক্ষক কল্যাণ ফান্ড থেকে ১০% কর্তনের আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে কলেজ শিক্ষকরা।

রোববার (২১ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় হাতীবান্ধা উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকবৃন্দ।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, কলেজ শিক্ষক সমিতির লালমনিরহাট জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ নুর এ এলাহী বকুল, হাতীবান্ধা উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোতাহার হোসেন লাভলু, সম্পাদক আব্দুস সালাম, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান সেলিম ও আব্দুর রাজ্জাক প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষকবৃন্দ হাতীবান্ধার ইউএনও সামিউল আমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর তাদের দাবী সক্রান্ত একটি স্মারকলিপি প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com