শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন

শিরোনামঃ
আমরা কেউ সংখ্যালঘু নই সবাই মানুষ সনাতনীদের সংবর্ধনা অনুষ্ঠানে -আশফাক বায়েজিদে ওয়াশিং কারখানার দূষণে নাজেহাল জনপদ, প্রশ্নের মুখে পরিবেশ অধিদপ্তর সংসদে উঠছে না গণভোটসহ ১৬ অধ্যাদেশ: বাতিল হচ্ছে ১২ এপ্রিল শহীদ ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভ পরিস্থিতি: সামরিক শক্তিতে এগিয়েও কেন ইরানের কাছে ‘অসহায়’ ট্রাম্প? অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টায় মার্কেট বন্ধ: ব্যয় সংকোচনে সরকারের গুচ্ছ সিদ্ধান্ত জালানি সংকট মোকাবিলায় বিকল্প উৎস: তিন দেশ থেকে তেল আনছে সরকার দীর্ঘ শিক্ষকতা জীবনের অবসান: রাণীশংকৈলে আহসান হাবিবকে বর্ণাঢ্য বিদায়ী সংবর্ধনা

এবারেই প্রথম পূর্ণ মন্ত্রী পেল লালমনিরহাটবাসী

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি::

লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারি) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ মন্ত্রিপরিষদের সদস্য হওয়ার গৌরভ অর্জন করেছেন। রোববার দুপুরে নুরুজ্জামান আহমেদ নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আর এর মধ্য দিয়ে দেশ স্বাধীনের পর এবারই প্রথম পূর্ণ মন্ত্রীর স্বাদ পেল লালমনিরহাট জেলাবাসী। নুরুজ্জামান আহমেদ কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ২০১৪ সালের দশম জাতীয় সংসদেও নির্বাচনে প্রথমে খাদ্য মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ও পওে সমাজকল্যান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

প্রবীণ এই রাজনীতিবিদ ২০১৪ ও ২০১৮ সালে লালমনিরহাট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১ লাখ ৯৯ হাজার ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দী বিএনপির রোকন উদ্দিন বাবুল ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৫৩৩ ভোট।

সোমবার (৭ জানুয়ারী) বিকালে শপথ নেন তিনি। পূর্ন মন্ত্রী হিসেনে শপথ নেয়ার পর পরই তার নির্বাচনী এলাকাসহ গোটা লালমনিরহাটে আ’লীগের নেতাকর্মীরা মিষ্টি বিতরন করেন।

এর আগে রোববার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিগণ তাকে টেলিফোন করেন।

মন্ত্রিপরিষদ বিভাগের তালিকা অনুযায়ী, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রাশেদ খান মেনন। এবার তাকে হটিয়ে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন এই চৌকস রাজনীতিবিধ নুরুজ্জামান আহমেদ। নুরুজ্জামান আহমেদ লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম করিম উদ্দিন আহমেদ। বিগত শেক মুজিবুর রহমানের শাসনামলে তিনিও এই আসনে এমপি ছিলেন। জাতীয় পার্টির দুর্গ বলে খ্যাত এই আসনে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের আসনটিতে জয়লাভ করে জাতীয় পার্টি। ২০১৪ সালে ছন্দপতন ঘটে জাতীয় পার্টির। সেবার প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েই প্রথমে খাদ্য মন্ত্রনালয়ের ও পরে সমাজকল্যান মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান নুরুজ্জামান আহমেদ। আর তখন থেকেই ভাঙতে শুরু করে জাপার দুর্গখ্যাত লালমনিরহাট। প্রথমবার এমপি হয়েই লালমনিরহাটের-২ আসনে ব্যাপক উন্নয়ন ঘাঁন তিনি। উন্নয়নের উপর ভর করেই ২০১৮ সালের জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয় তুলে নেয় তৃণমূল থেকে উঠে আসা চৌকস রাজনীতিবিধ এই আওয়ামী লীগ নেতা।

জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা স্বপন বলেন, লালমনিরহাটে যত উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকারের আমলেই হয়েছে। তাই এবারে লালমনিরহাট থেকে প্রথম পূর্ন মন্ত্রী হওয়ায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এজন্য তিনি জাতির জনক শেখ মুজিব কন্যা শেখ হাসিনাকে জেলা আ’লীগের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন জানান।

কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও চলবলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজু বলেন, এবার নুরুজ্জামান আহমেদ দুই লাখেরও বেশী ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি গত ৫ বছরে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি মন্ত্রী হওয়ায় গোটা লালমনিরহাটে উন্নয়ন আরো ত্বরান্বিত হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com