শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে গাছ কাটতে গিয়ে আমিন হোসেন (৪৩) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হাতিয়া ইউনিয়নের অনন্তপুর মিয়াজী পাড়া গ্রামের মৃত জাবরু শেখের পুত্র। সে গাছ কেটে জীবিকা নির্বাহ করতেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক।
জানা গেছে, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হাতিয়া ইউনিয়নের কতমতলা এলাকার সুরেশ চন্দ্র মন্ডলের বিক্রি করা গাছ কাটতে যান আমিন হোসেন। এসময় তার মাথায় আঘাত লেগে গাছ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।
উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।