রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন

উলিপুর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারী) সকালে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর এবং সাধারণ আসনের কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা।

রংপুর বিভাগের ৪টি পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরগন আজ শপথ গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি তৃতীয় ধাপে উলিপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মামুন সরকার মিঠু ১৫ হাজার ৫৬৭ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com