শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উলিপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

উলিপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে আমিনুল ইসলাম নামে এক ইউপি চেয়ারমানের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোররাতে ওই চেয়ারম্যান অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ঢাকার মুগদা মেডিক্যাল কলেজ হাসপতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উলিপুর উপজেলার ৪নং পান্ডুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পান্ডুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকায় গিয়ে তার নিকট আত্মীয়ের বাসায় ওঠেন। শুক্রবার ভোর রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় তিনি মারা যান।

তার মৃত্যুতে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উলিপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও দলদলিয়া ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ আতিয়ার রহমান মুন্সী ও সাধারণ সম্পাদক বিএম আবুল হোসেন, পান্ডুল ইউনিয়ন পরিষদ সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com