রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

উলিপুরে সড়ক দুর্ঘটনায় এক পথচারী নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে জামুদ্দি(৪২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার তবকপুর ইউনিয়নের মধ্য বিজয়রাম তবকপুর গ্রামের কলিম উদ্দিনের পূত্র।

জানা গেছে, শনিবার রাতে কুড়িগ্রাম-চিলমারী সড়কের হামির বাজার নামক এলাকায় সড়ক দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন জামুদ্দি। এসময় চিলমারী থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক্টর তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে রবিবার দুপুরে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com