রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
কুড়িগ্রাম প্রতিনিধি:: প্রথম আলোর জ্যৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে কুড়িগ্রামের উলিপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মে) দুপুর ১২টায় পৌর শহরের চৌরাস্তা মোড়ে প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহবায়ক উত্তম কুমার সেনগুপ্ত লক্ষন, সদস্য সচিব আল এনায়েত করীম রনি, সিনিয়র সাংবাদিক ইউনুস আলী প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘন্টা ধরে আটকে রেখে নির্যাতন করে এবং তার বিরুদ্ধে হয়রানী মূলক মামলা করা হয়। মানববন্ধনে দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।