সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

উলিপুরে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের উলিপুরে ৩য় শ্রেণীর শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শফিকুল ইসলাম(৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি ধরণীবাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জহরুল ইসলামের পুত্র।

জানা গেছে, বুধবার বিকেলে উপজেলার দলদলিয়া ইউনিয়নের আব্দুল হাদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজমিস্ত্রির কাজ করছিল অভিযুক্ত শফিকুল। এসময় ওই শিশু শিক্ষার্থী খেলতে গেলে তাকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষনের চেষ্টা করে শফিকুল। শিশুটির আত্মচিৎকারে স্থানীয়রা ছুটে এসে অভিযুক্ত শফিকুলকে আটক করে। পরে সন্ধায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শফিকুলকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

এব্যাপারে বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ রুহল আমীন জানান, আটক আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com