রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

উলিপুরে শিশু ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি::

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আমার বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় শিশু ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে উপজেলার কাশিয়াগাড়ী গ্রামের শতাধিক শীতবস্ত্র, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, অসহায় নারী পুরুষের মাঝে তুলে দেয়া হয়।

এসময় আমার বাংলাদেশ ফাউন্ডেশনের ইউনিট ক্যাপ্টেন নুরবক্ত আলী, ভয়েজ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি সাংবাদিক মমিনুল ইসলাম বাবু, দৈনিক সূর্যোদয় জেলা প্রতিনিধি জাহিদ হাসান, সংস্থার সদস্য মোজাম্মেল হক, তানভীরুল ইসলাম, আতাউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

আত্মমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী, অলাভজনক, অরাজনৈতিক প্রতিষ্ঠানটি মানুষের সেবা ও উন্নয়ন ভাবনা নিয়ে নিরলস ভাবে কাজ করে আসছেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com