শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

উলিপুরে যুবদল নেতা হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

উলিপুরে যুবদল নেতা হত্যা মামলায় আসামি গ্রেপ্তার

কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের উলিপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা হত্যা মামলার আসামি সুলতান আহম্মেদ(৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানী ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উলিপুর থানা পুলিশ। গ্রেপ্তার সুলতান ধামশ্রেনী ইউনিয়নের সুরিরডারা এলাকার জহুরুল হকের ছেলে।

এবিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিল্লুর রহমান জানান, গ্রেপ্তার সুলতান ওই মামলার এজাহারনামীয় আসামি। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

উল্লেখ্য, শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় প্রেমঘটিত বিরোধ মীমাংসা করতে গিয়ে থানা চত্বরে সংঘর্ষে জড়ায় বিএনপির দুই পক্ষ। এতে আহত হয়ে প্রাণ হারান যুবদল নেতা আশরাফুল আলম। রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের পক্ষের লোকজন ছেলের পক্ষে অবস্থান নেন এবং জেলা বিএনপির সাবেক সভাপতি ও সদ্য ঘোষিত জেলা আহ্বায়ক কমিটির সদস্য তাসভীর উল ইসলামের পক্ষের লোকজন এক ছাত্রদল নেতার পক্ষে অবস্থান নিয়ে সালিশে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।

আশরাফুলের মৃত্যুর খবর ছড়িয়ে পরলে তাসভীর উল ইসলামের সমর্থকেরা ক্ষুদ্ধ হয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগ তুলে আব্দুল খালেকের সমর্থক আমিনুল ইসলামের শুভেচ্ছা হোটেল ভাংচুর করেন। এরপর জেলা কৃষকদলের যুগ্ন আহ্বায়ক আবু জাফর সোহেল রানা ও সাবেক ছাত্রদল নেতা ফিরোজ কবির কাজলের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com